You are browsing the archive for Articles.

খাসির মাংস ভুনা

May 21, 2012 in Articles

উপকরণ : খাসির মাংস ১ কেজি, পেয়াজ বাটা ১/৪ কাপ, আদা বাটা ১ টে; চামচ, রসুন বাটা ২ চা চামচ, দারুচিনি ২ সে. মি. ৩ টুকরা, এলাচ ২ কাপ, চিনি ২ চা চামচ, লবণ ২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ঘি ১/২ কাপ, পেয়াজ স্লাইস ৬টি, আলু (ইচ্ছা) ৬টি।

প্রণালি : খাসির মাংস টুকরা করে ধুয়ে নিন। বাটা মসলা, গরম মসলা, দই ও ১/৪ কাপ ঘি দিয়ে চুলায় দিন। মাংস সিদ্ধ হলে চিনি ও লবন দিয়ে নামান। সিদ্ধ না হলে আন্দাজমতো ফুটানো পানি দিয়ে আরও সিদ্ধ করুন, আলুর খোসা ছাড়িয়ে ২ টুকরা করুন। বাকি ঘিয়ে আলু অল্প ভেজে তুলে রাখুন। হাঁড়ির ঘিয়ে কাটা পেয়াজ দিয়ে হালকা বাদামি রঙ করে ভাজুন। মাংস দিয়ে কষান। মাংস ভাজা হলে আলু ও কেওড়া দিয়ে কষান। ভুনা গন্ধ বের হলে আলু মাংস ডুবিয়ে পানি দিন। হাঁড়ির চারপাশ থেকে চামচ দিয়ে নেড়ে মসলা ছাড়িয়ে দিন। ঢেকে মাঝারি আঁচে ৫-৬ মিনিট ফুটান। জ্বাল কমিয়ে কিছুক্ষণ দমে রাখুন। আলু সিদ্ধ হলে নামান।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ ফেব্রুয়ারি ২০১২

কোরাল মাছের ঝুরি কাবাব

May 21, 2012 in Articles

যা লাগবে : কোরাল মাছের টুকরা ৩টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাবের গুঁড়া মশলা ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পানি ও তেল পরিমাণমতো।

যেভাবে করবেন : প্রথমে কোরাল মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি এবং গরমমশলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে কোরাল মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

ঝলসানো ইলিশ কাবাব

May 21, 2012 in Articles

যা লাগবে : আস্ত ইলিশ একটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা সরষে বাটা আধা চা চামচ, টকদই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, গরমমশলা বাটা ১ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো, কাঠকয়লা পরিমাণমত, গুঁড়ো মরিচ ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছের পেটের দিকটা চিরে ভেতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন মাছের গা ছুরি দিয়ে হালকা করে চিরে নিন। তারপর তাতে একে একে বাটা ও গুঁড়া মশলা, লবণ, তেল এবং টকদই ভালো করে মাখিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর একটি কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে অল্প আগুনে ওপরে একটি কাবাবের ট্রেতে মাছ রেখে এপিঠ ওপিঠ করে ঝলসিয়ে তৈরি করুন ঝলসানো ইলিশ কাবাব।

রেসিপিঃ ডিম আলু মিক্স

May 21, 2012 in Articles

মাঝে মাঝে বাসায় এমন অবস্থা এসে যায় – শুধু থাকে ডিম আর আলু! মাসে একবার কিংবা দুইমাসে একবার ডিম আলু মিক্স হলে মন্দ কি! আমি আমার ব্যাটারীকে মাঝে মাঝেই বলি, এটা বানাও অনেক দিন খাইনি! শুধু আলু দিয়ে আলুর দম হলে ভাল কিন্তু হালকা আরো বেশী পুষ্টির জন্য ডিম দেয়া হয়েছে। এখানে আসলে কোনটা হাইলাইটেড তা বলতে পারব না। তবে খেতে বেশ! চলুন দেখে ফেলি… আগেই বলি আপনি চাইলে কিছু ঝোল বেশি রেখে দিতে পারেন।। আমরা ঝোল তেমন রাখিনি!

প্রানের মেলা সারাবেলাঃ আই আই ইউ সি ফিম্যাল ক্যাম্পাসে বর্ষবরণ অনূষ্ঠান

May 21, 2012 in Articles

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে নতুন বাংলা বছর ১৪১৯ কে স্বাগত জানিয়ে বহদ্দারহাটস্থ আই আই ইউ সি ফিম্যাল ক্যম্পাসে ইংরেজী বিভাগ আয়োজন করেছিল এক ব্যতিক্রমধর্মী বর্নাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান ঘুরে লিখেছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক স্বপ্নীল কন্যা। অনেক দেরিতে হলেও সাপ্তাহিক ব্যবচ্ছেদের পাঠকদের জন্য লেখাটি দেয়া হল। পহেলা বৈশাখ বাঙ্গালীর উৎসবের অন্যতম এক উপলক্ষ। … Read more
Go to Source

দ্রুতগতির মটরসাইকেলটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে খাদে, চালকসহ আহত ৩

May 21, 2012 in Articles

মেহেদী হাসান :

দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় ইজিবাইককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায় মটরসাইকেলটি। এতে চালকসহ ৩ জনই গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় কালকিনি- সাহেবরামপুর সড়কের শিকারমঙ্গল চৌকিদার বাড়ি নামক স্থানে এই সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার মটরসাইকেল চালক জসিম উদ্দিন (১৮) একই এলাকার নাদিম বেপারী (১৯) ও মাসুম সরদারকে (২০) নিয়ে মটরসাইকেযোগে দ্রুতগতিতে কালকিনির দিকে আসছিলেন। চৌকিদার বাড়ি নামক স্থানে বিপরিত দিক থেকে আসা ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটি খাদে পাড়ে যায়। এতে তারা ৩জনই আহত হন। আহত নাদিমের অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় ইজিবাইকের কোন তি হয়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

গৌরনদীতে কাঠালভর্তি পিকআপ খাদে, আহত ২

May 21, 2012 in Articles

নাফিজ সিদ্দিকী :

ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের কালিমন্দির নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ কাঠালের মালিক আহত হয়েছেন। সড়ক দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। আহত চালক রিপন (২১) ও কাঠালের মালিক সজিবকে (৩৫) স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে আশোকাটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

হ্ইাওয়ে পুলিশ জানায়, কাঠালভর্তি পিকআপটি (খুলনা ম্যাট্রো-ন-১১-০৪৪০) খুলনা থেকে বরিশাল যাচ্ছিল।


Go to Source

কালকিনি প্রেসক্লাব থেকে বহিস্কার হয়ে ৫দিনের মধ্যে কমিটি গঠন করলেন ইকবাল হোসেন

May 21, 2012 in Articles

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রেসক্লাব থেকে বহিস্কার হয়ে ৫ দিনের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে পাল্টা কমিটি গঠন করেছেন সাংবাদিক ইকবাল হোসেন। এই কমিটিতে তিনিই একমাত্র জাতীয় পত্রিকার প্রতিনিধি হিসেবে কালকিনিতে কর্মরত। রবিবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিচ তলায় সাপ্তাহিক কালকিনি বার্তা’র অফিসে অনুষ্ঠিত আলোচনাসভায় এই কমিটি গঠিত হয়।

কালকিনি প্রেসক্লাবের এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সাধারণ সদস্য ইকবাল হোসেনকে প্রেসক্লাব কর্তৃপক্ষ একাধিকবার নোটিস দেয়ার পরও প্রেসক্লাব বিরোধী ও সংবাদ সংক্রান্ত অনৈতিক কর্মকান্ড থেকে তিনি বিরত না থাকায় গত ১৫ মে রাতে প্রেসক্লাব কার্যালয়ে তার উপস্থিতিতে সকল সদস্যদের সম্মতিতে তাকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। ইকবাল হোসেন এর পূর্বেও মাদারীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান ইশারা পত্রিকা থেকে অনৈতিক কর্মকান্ডের জন্য বহিস্কার হয়েছিলেন। তাই তার সাথে কালকিনি প্রেসক্লাব ও সংবাদ সংক্রান্ত যে-কোন ধরণের যোগাযোগ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

‘মোর পোলাডারে একটু কলেজে ভর্তি কইরা দেও, ও ডাক্তার হইয়া গরীব মানুষরে পয়সা ছাড়া চিকিৎসা দিবে’

May 21, 2012 in Articles

বিল্লাল হোসেন/এইচ.এম মিলন :

পরিবারের সদস্য সংখ্যা ৬জন। সবাই বাড়িতে। তারপরও কোন সাড়া শব্দ নেই। ঘরের একেক জায়গায় একেক জন নিরব বসে আসেন। ঘরের বাহির থেকে শোনা যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে জিপিএ-৫ পাওয়া ছেলের জন্য কান্নাজড়িত কণ্ঠে মায়ের প্রার্থনা- ‘মুই কোনদিন স্কুলে যাই নাই, মোর ইউসুব মোরে না কইয়াই মাছ বেইচ্যা স্কুলে গেছে, তারে তুমি (সৃষ্টিকর্তা) অনেক বড় (জিপিএ-৫) পাশ দিছো। অন্ধকার ঘরে আলো দিছো। এই আলো কাইরা নিও না। মোর ঘরে আজ ভাত নেই, তারপরও মুই ওরে পড়ালেহা করামু। মোর পোলাডারে একটু কলেজে ভর্তি কইরা দেও, ও ডাক্তার হইয়া গরীব মানুষরে পয়সা ছাড়া চিকিৎসা দিবে- এইডাই মোর শেষ চাওয়া-পাওয়া।’

পুঁচকে কম্পিউটার ‘ইট্টি-বিট্টি’

May 21, 2012 in Articles

সম্প্রতি চীনা প্রযুক্তিবিদেরা ‘এমকে৮০২’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর ইউএসবি সদৃশ ক্ষুদ্র একটি কম্পিউটার তৈরি করেছেন। এই কম্পিউটারকে বলা হচ্ছে ‘ইট্টি-বিট্টি’ কম্পিউটার। ‘যত ছোট তত ভাল’—প্রযুক্তির বিশ্বে এই কথাটা বেশ প্রচলিত। প্রচলিত এই কথার সঙ্গে মিলিয়ে কম্পিউটারের প্রসেসিং শক্তি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোটো আকারের পণ্যের চাহিদাও প্রযুক্তির বাজারে দিনকে দিন বেড়েই চলেছে।
এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, মাত্র সাড়ে তিন ইঞ্চি মাপের প্লাস্টিকে মোড়া এই কম্পিউটার ডিভাইসটিতে রয়েছে অলউইনার এ ১০ মডেলের এক কোরের প্রসেসর, ১.৫ গিগাহার্টজের এআরএম সিপিইউ, মালি ৪০০ জিপিইউ এবং ৫১২ মেগাবাইট র্যাম। চীনের বাজারে ইউএসবি-সদৃশ এই কম্পিউটারটির দাম মাত্র ৭৪ ডলার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ চালিত সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার এটি।
উল্লেখ্য, কিছুদিন আগে নরওয়ের প্রযুক্তিপ্রতিষ্ঠান এফএক্সআই ‘কটন ক্যান্ডি’ নামে প্রায় একই ধরনের একটি ডিভাইস বাজারে আনার কথা জানিয়েছিল। এফএক্সআই জানিয়েছিল, ‘কটন ক্যান্ডি’ বাজারে আসতে আরও বেশ কিছুদিন দেরি হবে। কিন্তু ‘কটন ক্যান্ডি’ বাজারে আসার আগেই চীনের বাজারে মাত্র ৭৪ ডলারের ‘ইট্টি-বিট্টি’ নামের ডিভাইসটির দেখা মিলেছে। এফএক্সআই জানিয়েছিল, কটন ক্যান্ডি ডিভাইসটির দাম হবে ১৯৯ ডলার।

CREDIT_FOOTER