Category Archives: Entertainment

ফুলদানি – নির্মলেন্দু গুণ

যেকোনো বাগান থেকে যেটা ইচ্ছে সেই ফুল,
যেকোনো সময় আমি তুলে নিয়ে যদি কভু
তোমার খোঁপায়, আহা, অজগর তোমার খোঁপায়
সাজাবার সুজোগ পেতাম–; তাহলে দেখতে লীলা,
তোমার শরীর ছুঁয়ে লাবণ্যের লোভন ফুলেরা
উদ্বেল হৃদয়ে নিত্য বিপর্যস্ত হতো, মত্ত মমতায়
বলতো আশ্চর্য হয়ে, হতো বলতেইঃ
‘খোঁপার মতন কোনো ফুলদানি নেই৷’


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

পদ্ম মৃত্যু – নির্মলেন্দু গুণ

পদ্ম ফোটানোর জন্যে একটা পুকুর কেটেছিলাম ।
ঝর্নার মতো জল উঠবে তার পাতাল থেকে ।
ভালোবেসে নিজের হাতে কেটেছি হাজার কোয়া মাটি ।
কিন্তু পাতাল চিরে উঠে আসেনি স্বচ্ছতোয়া নদী,
দু’কূল ছাপিয়ে উঠেনি স্বর্গীয় মদে ফেনা ।

দিন শেষে দেখি পদ্মের মৃণালে শুধু মৃত্যু ফুটে আছে ।


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

যেতে নাহি দিব – রবীন্দ্রনাথ ঠাকুর

দুয়ারে প্রস্তুত গাড়ি ; বেলা দ্বিপ্রহর ;
হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর ।
জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায়
মধ্যাহ্ন-বাতাসে ; স্নিগ্ধ অশত্থের ছায়
ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি
ঘুমায়ে পড়েছে ; যেন রৌদ্রময়ী রাতি
ঝাঁ ঝাঁ করে চারি দিকে নিস্তব্ধ নিঃঝুম —
শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম ।
গিয়েছে আশ্বিন — পূজার ছুটির শেষে
ফিরে যেতে হবে আজি বহুদূরদেশে
সেই কর্মস্থানে । ভৃত্যগণ ব্যস্ত হয়ে
বাঁধিছে জিনিসপত্র দড়াদড়ি লয়ে ,
হাঁকাহাঁকি ডাকাডাকি এ-ঘরে ও-ঘরে ।
ঘরের গৃহিণী , চক্ষু ছলছল করে ,
ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার ,
তবুও সময় তার নাহি কাঁদিবার
একদণ্ড তরে ; বিদায়ের আয়োজনে
ব্যস্ত হয়ে ফিরে ; যথেষ্ট না হয় মনে
যত বাড়ে বোঝা । আমি বলি , ‘ এ কী কাণ্ড!
এত ঘট এত পট হাঁড়ি সরা ভাণ্ড
বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝাই
কী করিব লয়ে কিছু এর রেখে যাই
কিছু লই সাথে । ‘

সে কথায় কর্ণপাত
নাহি করে কোনো জন । ‘ কী জানি দৈবাৎ
এটা ওটা আবশ্যক যদি হয় শেষে
তখন কোথায় পাবে বিভুঁই বিদেশে ?
সোনামুগ সরু চাল সুপারি ও পান ;
ও হাঁড়িতে ঢাকা আছে দুই-চারিখান
গুড়ের পাটালি ; কিছু ঝুনা নারিকেল ;
দুই ভাণ্ড ভালো রাই-সরিষার তেল ;
আমসত্ত্ব আমচুর ; সের দুই দুধ —
এই-সব শিশি কৌটা ওষুধবিষুধ ।
মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে ,
মাথা খাও , ভুলিয়ো না , খেয়ো মনে করে । ‘
বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্যব্যয় ।
বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় ।
তাকানু ঘড়ির পানে , তার পরে ফিরে
চাহিনু প্রিয়ার মুখে ; কহিলাম ধীরে ,
‘ তবে আসি ‘ । অমনি ফিরায়ে মুখখানি
নতশিরে চক্ষু- ‘ পরে বস্ত্রাঞ্চল টানি
অমঙ্গল অশ্রুজল করিল গোপন ।

আমার কিছু স্বপ্ন ছিল – নির্মলেন্দু গুণ

আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল,
একখানা ঘর সবার মতো আপন করে পাবার,
একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে
একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।

সামনে বাগান, উঠোন চাইনি, চেয়েছিলাম
একজোড়া হাঁস, একজোড়া চোখ অপেক্ষমাণ
এই তো আমি চেয়েছিলাম।

স্বপ্ন ছিল স্বাধীনতার, আর কিছু নয়,
তোমায় শুধু অনঙ্গ বউ ডাকার।
চেয়েছিলাম একখানি মুখ আলিঙ্গনে রাখার।

অনঙ্গ বউ, অনঙ্গ বউ, এক জোড়া হাঁস,
এক জোড়া চোখ, কোথায়? তুমি কোথায়?


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

আকাশ সিরিজ – নির্মলেন্দু গুণ

শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।

শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।

শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।

শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।

শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।

শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

জং – প্রেমেন্দ্র মিত্র

হাওয়া বয় সন সন
তারারা কাঁপে।
হৃদয়ে কি জং ধরে
পুরানো খাপে।
কার চুল এলোমেলো।
কি বা তাতে এলো গেলো !
কার চোখে কত জল
কে বা তা মাপে ?

দিনগুলি কুড়োতে
কত কি তো হারালো।
ব্যথা কই সে ফলা-র
বিঁধেছে যা ধারালো !

হাওয়া বয় সন সন
তারারা কাঁপে।
জেনে কি বা প্রয়োজন
অনেক দূরে বন
রাঙা হ’ল কুসুমে, না,
বহ্নিতাপে ?
হৃদয়ে মরচে-ধরা
পুরানো খাপে।


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

আবার যখনই দেখা হবে – নির্মলেন্দু গুণ

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।

এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মুর্ছা যেতে চাও
মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।

‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

কাঁপুনি – আল মাহমুদ

শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?
হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি
বিদায়ের শেষ খেয়া,
ডাকছে আমাকে হাঁকছে আমাকে
আমিই শেষের লোক।
শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।
কাঁপছে নায়ের পাটাতন বুঝি
ছেড়ে যেতে উৎসুক।

আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবে না আর
সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার?
আলো-আঁধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ
আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ।


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

সোজাসুজি -রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়-পানে হৃদয় টানে, নয়ন-পানে নয়ন ছোটে-
দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বৈ নয়কো মোটে।
শুক্লসন্ধ্যা চৈত্রমাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে,
আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি-
তোমার আমার এই-যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি।।

বসন্তীরঙ বসনখানি নেশার মতো চক্ষে ধরে,
তোমার গাঁথা যূথীর মালা স্তুতির মতো বক্ষে পড়ে;
একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা,
একটু হাসি, একটু শরম- দুজনের এই বোঝাবুঝি
তোমার আমার এই-যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি।।

মধুমাসের মিলন-মাঝে মহান্ কোনো রহস্য নেই,
অসীম কোনো অবাধ কথা যায় না বেধে মনে-মনেই।
আমাদের এই সুখের পিছু ছায়ার মত নাইকো কিছু,
দোঁহার মুখে দোঁহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি।
মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি।।

ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে, ভাই, ভাষাতীত।
আকাশ-পানে বাহু তুলে চাহি নে, ভাই, আশাতীত!
যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর-কিছু নাই-
সুখের বক্ষ চেপে ধরে করি নে কেউ যোঝাযুঝি।
মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি।।

শুনেছিনু প্রেমের পাথার, নাইকো তাহার কোন দিশা-
শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা, অসীম তৃষা।
বীণার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রমের তানে,
শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলিঘুঁজি।
আমাদের এই দোঁহার মিলন নিতান্তই এ সোজাসুজি।।


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

উল্টো ঘুড়ি – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে…

এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?


Go to Source

VN:F [1.9.13_1145]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)

তারকাদের প্রেম বিবাহ ব্রেক-আপ

আবির্ভাব পর্ব
পর্দায় আগমন ঘটে নতুন জুটির। আলোচিত হয় তাঁদের নতুন কোনো গান, নাটক কিংবা ছবি। পত্রিকার বিনোদন পাতায় এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে সহাস্য বদনে হাজির হন তাঁরা। দেশের শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে ঘরের রান্নাবান্না, সবকিছু নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন দুজনে। কথা বলতে বলতে প্রায়ই তাঁরা একে অপরের ওপর হেসে গড়িয়ে পড়েন।

কানাকানি পর্ব
রংচঙা কোনো ম্যাগাজিন হঠাৎ বোমা ফাটায় তাঁদের নিয়ে। আমরা শিরোনাম দেখি, ‘অমুক-তমুকের প্রেম চলছে!!!’ ‘প্রেমের জোয়ারে ভাসছেন তাঁরা???’ সেখান থেকে আমরা জানতে পারি, অমুক আর তমুকের প্রেম চলছে দীর্ঘদিন ধরে। তাঁদের বিভিন্ন শপিং মলে এবং লং ড্রাইভে একসঙ্গে দেখা গেছে।

তিন টপলেস পুঁজিবাদবিরোধী নারী বিক্ষোভকারীকে আটক করল সুইস পুলিশ

সুইজারল্যান্ডের অবকাশ শহর ডাভোসে তিন নগ্ন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ । পুলিশ জানায় , তিন নারী বিক্ষোভকারী বিক্ষোভের এক পর্যায়ে গায়ের শার্ট খুলে ফেলে , যা অপরাধ হিসেবে গন্য । শনিবার  বিশ্বের খ্যাতনামা কোম্পানীর সিইও’রা ডাভোসে এক সম্মেলনে যোগ দেয় । এখানে প্রতি বৎসর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে । শনিবার বিক্ষোভকারীরা বরফশীতল ঠান্ডা উপেক্ষা করে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সম্মেলন স্থলের মূল ফটকে পৌছে যায়, এক পর্যায়ে তিন নারী বিক্ষোভকারী তাদের শার্ট খুলে ঐ বিল্ডিং’র প্রাচীর লাফিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয় । তাদের একজনের শরীরে লেখা ছিল, “ ডাভোস সমস্যা তৈরীর আখড়া”,আরেক বিক্ষোভকারীর ফেষ্টুনে লেখা , “আমরা তোমাদের জন্য গরীব, তোমরা ডাভোসের গ্যাংস্টার” ,ডাভোস পুলিশের মুথপাত্র টমাস হবি জানান, তারা বিক্ষোভের অনুমতি নেয়নি, তবে ঐ তিন নারী বিক্ষোভকারীকে শিঘ্রয় মুক্তি দেওয়া হবে ।

ইরানে আঘাত হানার জন্য শক্তিশালী বোমা তৈরী করছে যুক্তরাষ্ট্র-ওয়াল স্ট্রীট জার্নাল

হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রচলিত অস্ত্রে উন্নয়ন সাধনের জন্য এক বিশাল কর্ময     জ্ঞ শুরু করেছে । মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজ প্রযুক্তিতে তৈরী ১৩ টন ওজনের বাঙ্কার ব্লাষ্টার বোমার কার্যকারিতা বাড়ানোর জন্য দ্রুত কাজ করছে । এই বোমা ইরানের মাটির নিচে সুরক্ষিত নিউক্লিয়ার স্থাপনায় আঘাত হানার উপযোগী করে উন্নয়ন করা হচ্ছে । বাঙ্কার ব্লাষ্টার বোমা মার্কিনিরা আফগানিস্থানে ব্যবহার করায় এর নানাদিক বিশ্ববাসীর নিকট উন্মোচিত হয়ে যাওয়ায় মার্কিনিরা এই নব উদ্যোগ গ্রহন করেছে । এই সংবাদ একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল । ঐ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায় চলমান পারমানবিক ইস্যুতে ইরানের ব্যপারে পেন্টাগন বিকল্প পরিকল্পনা মাথায় রেখে এই প্রকল্প গ্রহন করেছে । পেন্টাগনের সমরবীদরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, তাদের নিকট যে বাঙ্কার ব্লাষ্টার বোমা রয়েছে তার আঘাতে ইরানের সুরক্ষীত পারমানবিক স্থাপনার ক্ষতিসাধন করা সম্ভব নয় । এই প্রকল্প এগিয়ে নিতে পেন্টাগন গোপনে কংগ্রেসকে আরো অর্থ বরাদ্দ দেবার ব্যাপারে সুপারিশ করেছে , এ পর্যন্ত এই খাতে ৩৩০ মিলিয়ন ডলার খরচ করে ২০ টি বোমের উন্নয়ন করা হয়েছে । নতুন যে বোমা তৈরী করা হয়েছে তার পরীক্ষা চালানো হয়েছে ,কিন্তু পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নয় সামরিক বিশেষজ্ঞরা । নতুন এই বাঙ্কার ব্লাষ্টারের বৈষিষ্ট হলো এই বোমা ইস্পাত, কংক্রিট কিংবা পাথরে গভীরে প্রবেশ করার পর বিস্ফোরিত হবে । এই উন্নয়ন সাধনের জন্য পেন্টাগন আরো ৮২ মিলিয়ন ডলার কংগ্রেসের নিকট হতে বরাদ্দ নেবার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে । এই প্রকল্প এগিয়ে নিতে আমেরিকার বিখ্যাত বোয়িং  কোম্পানীর সাথে চুক্তি করেছে পেন্টাগন । চুক্তি অনুযায়ী বোয়িং কোম্পানী এই বিশাল ওজনের বাংকার ব্লাষ্টার বোমা B-2 স্টিলথ বিমানে সংযুক্ত করার কারিগরী কাজ সম্পন্ন করবে । মার্কিন সেক্রেটারী লিওন পেনেট্টা পত্রিকাটির কাছে প্রকল্পের সত্যতা নিশ্চিত করেছেন । একজন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায় , নতুন এই বাঙ্কার ব্লাষ্টার বোমাটি ২০ ফুট লম্বা , যার মধ্যে ৫৩০০ পাউন্ড বিস্ফোরক রয়েছে । বোমাটি ২১২ ফুট গভীরতা ভেদ করার পর বিস্ফোরিত হবে । তবে ইরানের নিউক্লিয়ার স্থাপনা আরো গভীরে স্থাপিত হলে এই বোমার কার্যকরিতা মার্কিনীরা পাবেনা । ঐ সুত্র জানায় এই মারাত্মক বাংকার ব্লাষ্টার বোমা বর্তমান বিশ্বে আমেরিকা আর ইসরাইল ব্যতিত অন্য কোন দেশের অস্ত্র গুদামে নেই ।

সিরিয়ায় দুর্বৃত্তদের হামলায় ১২ সৈন্য নিহত : পর্যবেক্ষণ মিশন স্থগিত করেছে আরব লীগ

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় একজন কর্মকর্তাসহ অন্ততঃ সাত সৈন্য নিহত হয়েছে। শনিবার একটি সন্ত্রাসী গোষ্ঠির সদস্যরা আদরা-দুমা মহাসড়কে সেনা সদস্যদের বহনকারী একটি বাসে হামলা চালায়।
এ ছাড়া, সিরিয়ার হোমস প্রদেশের আল হুলা শহরের কাছে দুর্বৃত্তদের হামলায় আরো পাঁচ সরকারি সৈন্য নিহত হয়েছে। শুক্রবারও সশস্ত্র গোষ্ঠিগুলোর হামলায় নিরাপত্তা বাহিনীর অন্ততঃ ১১ সদস্য নিহত হয়েছিল।
এদিকে, আরব লীগ সিরিয়ায় তার পর্যবেক্ষণ মিশন স্থগিত করেছে। আরব লীগের মহাসচিব কায়রোয় এক বিবৃতিতে বলেছেন, “সিরিয়ায় অবস্থানরত আরব লীগের পর্যবেক্ষকদের কাজ অবিলম্বে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংস্থাটির কাউন্সিলে আলোচনা হবে।” তবে এর আগে পর্যবেক্ষণ মিশনের একটি সূত্র জানিয়েছিল, আরব লীগের পর্যবেক্ষকরা মিশনের কাজ বন্ধ রাখলেও আপাততঃ সিরিয়ায় অবস্থান করবেন। পর্যবেক্ষণ মিশনের প্রধান আদনান আল-খোদির জানিয়েছেন, সিরিয়ায় সহিংসতা বেড়ে যাওয়ার কারণে মিশনের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

হুমায়ূন আহমেদ দেশে ফিরছেন মার্চে

দেশের জনপ্রিয় ও বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমদে দেশে ফিরছেন আগামী মার্চে।

হুমায়ূন আহমেদের সহকারী পরিচালক জুয়েল রানা জানিয়েছেন, আগামী মার্চেই তিনি দেশে ফিরবেন। তবে মার্চের কোন দিনটিতে ফিরবেন তা নিশ্চিত করবেন ২ ফেব্রুয়ারি। হুমায়ূন আহমেদ গত ১৪ সেপ্টেম্বর উন্নত চিকিত্সার জন্য আমেরিকা গিয়েছেন। নিউইয়র্কের বিখ্যাত সোলন কেটারিং ক্যান্সার সেন্টারে কোলন ক্যান্সারের চিকিত্সা নিচ্ছেন তিনি।
চিকিত্সা চলাকালীন হুমায়ূন আহমেদ বিভিন্ন চ্যানেলের জন্য নাটক লেখা এবং নিজের চলচ্চিত্র ‘ঘেটু পুত্র কমলা’র খোঁজখবরও রেখেছেন। নিজের চলচ্চিত্র ‘ঘেটু পুত্র কমলা’র মুক্তিসহ একাধিক কারণে আগামী মার্চ মাসে তিনি দেশে ফিরছেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে। জানা যায়, হুমায়ূন আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি প্রতিদিনই ফোনে দেশে প্রিয়জনদের সঙ্গে কথা বলেন।