Category Archives: News
ফিশিং ঠেকাতে আসছে ডিমার্ক
ঢাকা: ফিশিংয়ের মাধ্যমে অনলাইনে প্রতারণার বিরুদ্ধে একাট্টা হয়েছে শীর্ষ প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলো। চটকদারী ভূয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাচার করে তাকে যেন প্রতারিত করতে না পারে সে জন্য কড়া নজরদারিএবং বিশেষ স্ক্রিনিং পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে শীর্ষ ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান।
এ উদ্যোগ সফল করতে পে-পাল এবং ব্যাংক অব আমেরিকার যাচাইকরণ ব্যবস্থার উন্নয়নে এসব আর্থিক প্রতিষ্ঠানকে সহয়তা দেবে ইমেল প্রোভাডার গুগল এবং মাইক্রসফট-এর মতো টেক জায়ান্ট। এওএল, জিমেইল, হটমেইল এবং ইয়াহুর বার্তা ইনবক্সে প্রবেশের আগে একটি সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে। বার্তা আসলেই ফেসবুক, পে-পাল, আ্যমেরিকান গ্রিটিং, ব্যাংক অব আমেরিকা, ফেডেলেটি এবং লিংকডিনে তা যাচাই করা হবে।
২৪ থানার ১৪ পয়েন্টে মানবন্ধন করবে ১৪ দল
ঢাকা: যতদিন রাজাকার, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে ততদিন ১৪ দলের সংগ্রাম চলবে বলে ঘোষণা দিয়েছেন ১৪ দলের নেতারা।
৭ ফেব্রুয়ারির মানববন্ধন কর্মসূচি সফল করতে সব শ্রেণী পেশার মানুষকে আহবান জানিয়েছেন ১৪ দলের নেতারা। এসময় তারা ঢাকা মহানগরীর ২৪ টি থানার ১৪ টি পয়েন্ট ঘোষণা করেন। ১৪ টি রুটে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দল।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের নগর শাখার বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
ভাষা শহীদ ধীরেন্দ্রনাথের স্মৃতি নিশ্চিহ্নের পথে
কুমিল্লাঃ শুধু বাংলাভাষার জন্য প্রতিবাদী কণ্ঠই নয়- দেশের জন্যও জীবন উৎসর্গ করে গিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত। চলছে ভাষার মাস। অথচ আজ সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষার প্রথম প্রস্তাবকারী ভাষা সংগ্রামী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিচিহ্ন। ৭১’র মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের হাতে নির্মমভাবে শহীদ হন এ সূর্যসন্তান।
বর্তমানে চরম অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি বিজড়িত বাড়িটি। পচা পানি, ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে বাড়িটি। খসে পড়ছে দেয়ালের পলেস্তেরা।
কক্ষের বাইরেও ময়লা-আর্বজনার স্তুপ। অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত গুণী এই রাজনীতিক কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র ধর্মসাগর দীঘির পশ্চিমপাড়ে বসবাসের জন্য একখন্ড জমি কিনে টিনের আটচালা ঘর নির্মাণ করেন। এই বাড়িতেই আমৃত্যু কাটিয়েছেন তিনি। ছয় কক্ষ বিশিষ্ট এই বাড়ির চারটি কক্ষই এখন ভগ্নস্তুপে পরিণত হয়েছে।
সীমান্তে হত্যার প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ, পুলিশের বাধা
ঢাকা: গণসংহতির আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে গণসংহতি আন্দোলন এ কর্মসূচি দিয়েছিল।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ হাইকোর্টের মোড়ের আগেই তাদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে গণসংহতি আন্দোলনের কর্মীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে গণসংহতি আন্দোলন।
সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমম্বয় পরিষদের সদস্য আবুদস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, বাচ্চু ভূঁইয়া, আবু বকর রিপন প্রমুখ।
লেবানন-ইজরায়েল সীমান্তে বাংলাদেশ নৌবাহিনী থাকবে আরো এক বছর
ঢাকা: লেবানন-ইজরায়েল সীমান্তে চলমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো এক বছর কাজ করবে বাংলাদেশের নৌবাহিনী। ভূমধ্যসাগরে ইজরায়েল ও লেবাননের নৌ-সীমানায় শান্তিরক্ষায় নিয়োজিত জাতিসংঘের নৌ টাস্ক ফোর্সে অংশ নেয়া বাংলাদেশে নৌবাহিনীর মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৩ সালে ৫ মে পর্যন্ত। জাতিসংঘ সচিবালয় এ বিষয়ে নিউইয়র্কের সদর দফতরে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ মিশন প্রধান ড. একে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা উপস্থিতির দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় প্রধান দেশ হলেও লেবানন-ইজরায়েল সীমান্তে জাতিসংঘ মিশনেই শুধু নৌ-সেনারা মোতায়েন আছেন। এর আগে সুদানেও একটি মিশনে বাংলাদেশের নৌ-বাহিনী সহযোগিতামূলক কাজ করেছিল।
কুমিল্লা প্রমাণ, ইভিএমে কারচুপি হয় না: প্রধানমন্ত্রী
ঢাকা: সরকার জনগণের ‘ক্ষমতায়নের’ জন্য সব নির্বাচনে ইভিএম চালু করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার নির্বাচনে প্রমাণ হয়েছে যে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হয় না।
বৃহস্পতিবার বঙ্গভবনে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কুমিল্লা নির্বাচনে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
“প্রমাণিত হয়েছে, ইভিএমে ভোট কারচুপি হয় না, সুষ্ঠু নির্বাচন হয়। বিরোধী দলীয় প্রার্থীও নির্বাচিত হয়”, বলেন শেখ হাসিনা।
চট্টগ্রামে আরও এক শেয়ার বিনিয়োগকারীর আত্মহত্যা
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আসকার দিঘীরপাড় এলাকায় দিলদার হোসেন (৫৬) নামে শেয়ারবাজারের এক বিনিয়োগকারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধার করেছে।
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন বিনিয়োগকারী দিলদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শেয়ারবাজারে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন দিলদার। সম্প্রতি পতনের কারণে তার প্রায় সব টাকাই খোয়া গেছে। এতে ওই বিনিয়োগকারী মুষড়ে পড়েন।
সর্বশেষ বৃহস্পতিবার সকালে আসকারদিঘীর পশ্চিম পাড়ে জনৈক রেজ্জাকুল হায়দারের বিল্ডিংয়ের চারতলায় নিজ বাসার একটি কক্ষে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
এসএসসির প্রশ্নে ভুলের ঘটনা তদন্তের নির্দেশ
ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে বোর্ড চেয়ারম্যানদের এ ঘটনা তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার এসএসসি পরীক্ষার প্রথম দিন চারটি জেলায় বাংলা ১ম পত্রের ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ করে আধ ঘণ্টা পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও কয়েক কেন্দ্রে ভুল প্রশ্নেই পরীক্ষা চলে।।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বেশ কিছু এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্রে ২০১২ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দায়িত্ব পালনে ব্যর্থ : ট্রাইব্যুনাল চেয়ারম্যান
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আবার সাক্ষী হাজিরে ব্যর্থ হলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে একটি লিখিত আদেশ দিয়েছেন এবং বিচার কার্যক্রম ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। আদেশে ট্রাইব্যুনাল চেয়ারম্যান রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ।’
বৃহস্পতিবার সাকালে আদালতে কার্যক্রম শুরু হলে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে জানান, তাদের হেফাজতে তিনজন সাক্ষী ছিলেন। ‘গতকাল বুধবার বিকালে তারা আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে চলে গেছেন। এখন পর্যন্ত তারা ফিরে আসেননি বা যোগাযোগ করেননি। আমরাও তাদের কোনো খোঁজখবর পাইনি।’
তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক বলেন, আপনাদের হেফাজতে সাক্ষী থাকার কথা। এ বিষয়ে কোর্টের আদেশও রয়েছে। তারপরও কেন আপনাদের হেফাজত ছেড়ে তারা চলে যাবে? আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
এ সময় অপর বিচারপতি এবিএম ফজলে কবির রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ব্যাখ্যা মোটেও সন্তোষজনক নয়।
এ সময় চেয়ারম্যান তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন, দেখেন তাদের অবস্থা, চিফ প্রসিকিউটর নেই, কন্ডান্টিং প্রসিকিউটর নেই, তদন্ত কর্মকর্তাও নেই।
এ সময় তিনি জানতে চান, কেন তারা নেই।
এভাবে ক্ষোভ প্রকাশ করে একটি আদশ দেন আদালত। আদেশে বিচারপতি নিজামুল হক বলেন, সকালে রানা দাশগুপ্ত আদলতকে জানান যে- সাক্ষী হেফাজত থেকে গতকাল বিকালে আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। এখন পর্যন্ত তারা ফিরে আসেননি এবং সেজন্য তারা কোর্টে হাজির করতে পারেননি। অথচ সাক্ষীরা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হেফাজতে থাকবেন এ বিষয়ে কোর্টের আদেশ রয়েছে। কিন্তু এভাবে তারা হেফাজত ছেড়ে চলে যেতে দিবেন তা আমরা চিন্তা করতে পারি না। সাক্ষী হাজিরের বিষয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা অনিচ্ছাকৃতভাবে মাওলানা সাঈদীর বিচার আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করছি।
তিনি আদেশে আরো বলন, ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নেই, কন্ডান্টিং প্রসিকিউটর নেই, তদন্ত কর্মকর্তাও নেই।
তখন রাষ্ট্রপক্ষের আইনিজীবী বলেন, আমরা যে অবস্থায় পড়েছি সেজন্য দুঃখিত।
এ প্রেক্ষিতে আসামীপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এর আগে ন্যায়বিচারের স্বার্থে আসামীর অধিকার রক্ষায় কোনো আবেদন করলেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিাযোগ করতো- আমরা বিচারকে বাধাগ্রস্ত করতে এবং বিলম্বিত করার জন্যই একের পর এক দরখাস্ত জমা দিচ্ছি। কিন্তু তারা এখন ক্রমাগতভাবে বারবার সাক্ষী হাজিরে ব্যর্থ হচ্ছেন। এখন যেন আর বিচার বিলম্বিত হয়না।’
এর আগে ১২ জন সাক্ষী এবং আজ ৩ জনসহ মোট ১৫ জন সাক্ষীকে তারা যথাসময়ে আদালতে হাজির করতে ব্যর্থ হযেছেন। বারবার সময় নিয়েও তারা সাক্ষী হাজির করতে পারেননি।
তাজুল ইসলাম অভিযোগ করেন, আসলে তাদের কাছে সাক্ষী আছে। কিন্তু মিথ্যা কথা বলার প্রশিক্ষণ শেষ করতে না পারায় এবং মিথ্যা কথা ভলার জন্য রাজি করাতে না পারার জন্যই এখনো সাক্ষী হাজির করতে পারছেন না।
সাক্ষীকে মিথ্যা প্রশিক্ষণ এবং মিথ্যা কথা বলিয়ে আমদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে তারা বধাগ্রস্ত করছে।
টি-টোয়েন্টিতেও চাই হোয়াইট ওয়াশ:হাসি
স্পোর্টস ডেস্ক
ভারতকে নিয়ে রিতিমতো ছেলে খেলা করছে অস্ট্রেলিয়া। অজিরা ভারতের সঙ্গে হোয়াইট ওয়াশের কথাই কেবল চিন্তা করছে । টেস্টের আগে তাদের লক্ষ্য ছিল ৪-০ । অবশ্যয় তা করে দেখিয়েছে তারা। এবার টি-টোয়েন্টিতে লক্ষ্য ২-০। আর সেই কথাই বলছেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ডেভিড হাসি। হাসি বলেন,‘আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে আমরা ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জয় করতে চাই।’ ইতিমধ্যে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে রয়েছে। আগামীকাল শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। হাসি বলেন, ‘আমরা এখন অনেক ভাল ক্রিকেট খেলছি,আমরা তা ধরে রাখতে চাই। ৯০ হাজার দর্শকের মাঝে আমাদের সেরা খেলাটা উপহার দিতে চাই। ’ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাসির সংগ্রহ ৪৩ রান এবং উইকেট দখল করেছিলেন ২ টি।
দুর্নীতি মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা
ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে বিচারিক আদালত। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় খালেদা বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে আবারো জামিনের আবেদন করলে বিচারক জহুরুল হক তা মঞ্জুর করেন।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ গত ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। আগামী ১৪ ফেব্র“য়ারি এই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য আছে।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। এছাড়া জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আমিনুল হক, মাহবুবউদ্দিন খোকন, লুৎফে আলম, ইকবাল হোসেন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, এ বি এম ওয়ালিউর রহমান, মহসিন মিয়া, তৈমুর আলম খন্দকারসহ সহস্রাধিক আইনজীবী খালেদার পক্ষে আদালত কক্ষসহ বারান্দায় উপস্থিত ছিলেন।
প্রথম লেগে বার্সার ড্র
স্পোর্টস ডেস্ক
কোপা ডেল রিভ সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়া নিজেদের মাটিতে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে মেসির পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে জয় থেকে বঞ্চিত হয় বার্সা। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিটে গোল করে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। গোল হজম করার পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বার্সা। ফলে গোল পেতে ততটা সময় নিতে হয়নি তাদের । ৩৫ মিনিটের মাথায় পাউয়েল গোল করে সমতা আনেন। তবে ম্যাচের ৫৬ মিনিটে জয়ের যে সুযোগটি এসেছিল বার্সার কাছে তা কাজে লাগাতে পারেনি মেসি। ভ্যালেন্সিয়ার গোল রক্ষক ডিয়াগো আলভিস সে যাত্রায় রক্ষা করে তার দলকে। ফলে পেনাল্টিতে গোল পায়নি বার্সা। যার মাসুল হিসেবে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দু,দল।
চাঁদপুর ও লক্ষ্মীপুরে যাচ্ছেন খালেদা জিয়া
ঢাকা: আগামী ১৩ ফেব্রুয়ারি চাঁদপুরে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লক্ষ্মীপুরের তারিখ এখনো ঠিক হয়নি।
সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি চাঁদপুরে গণমিছিলে গুলি চালায় পুলিশ। এতে দু’জন নিহত হয়। এজন্য জেলা বিএনপি চাঁদপুরে একটি সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এছাড়া নিহতদের পরিবারের সঙ্গে তার দেখা করারও কথা রয়েছে।
অন্যদিকে, একই দিনে লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে বিএনপি’র দু’জন কর্মী নিহত হয়। এজন্য লক্ষ্মীপুর জেলা বিএনপিও একটি সমাবেশের আয়োজন করবে। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।
Khaleda gets bail in Zia Charitable Trust case

DHAKA: BNP chairperson Khaleda Zia Thursday morning got permanent bail in Zia Charitable Trust Fund graft case.







DHAKA: Communications Minister Obaidul Kader on Thursday asked the authorities concerned to remove the unauthorized vehicles like Nosimon, Korimon and easy bike from the highways within three months.
